• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

দ্রুত রোহিঙ্গা সংকট নিরসনে চীনের উদ্যোগ কামনা করেছে বাংলাদেশ

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

দ্রুত রোহিঙ্গা সংকট নিরসনে চীনের উদ্যোগ কামনা করেছে বাংলাদেশ। সোমবার গভীর রাতে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিং ক্যাং ঢাকায় যাত্রাবিরতিকালে এই সহায়তা কামনা করা হয়। এছাড়াও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৬ সালে বাংলাদেশ সফরকালেও ছিং ক্যাং তার সফরসঙ্গী হিসাবে আমাদের দেশে এসেছিলেন। আমাদের অনেকগুলো ইস্যু আলোচনা হয়েছে। আমাদের বড় ইস্যু হচ্ছে রোহিঙ্গা। এ ব্যাপারে চীন আমাদের সহায়তা করেছে। সেই সহায়তা অব্যাহত থাকবে বলে উনি অঙ্গীকার করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে প্রায় ১৪ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। এর মধ্যে আমরা চীন থেকে আমদানি করি ১৩ বিলিয়ন ডলারের পণ্য। চীনে বাংলাদেশের রপ্তানি মাত্র ৭৮০ মিলিয়ন ডলার। এটা বাড়ানোর জন্য আমরা অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি।

এক বছরের মতো হলো, চীন ঘোষণা করেছে বাংলাদেশের ৯৭ থেকে ৯৮ শতাংশ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। সেটার গেজেট করেনি। তার ফলে আমাদের ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না। আমরা সেটা তুলে ধরেছি। তিনি বলেছেন, অবশ্যই তিনি সেটা করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিডের সময় টিকা দিয়ে চীন আমাদের সহায়তা করেছে। সেজন্য ধন্যবাদ দিয়েছি। সেই সঙ্গে বিভিন্ন রকম মেগা প্রকল্পে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। সেই কাজগুলো যাতে আরও ত্বরান্বিত হয় তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা উন্নয়নের কাহিনি বলেছি। চীনের সরকার এ ব্যাপারে অত্যন্ত আগ্রহ দেখিয়েছে।

তারা বলেছে, এটা অভাবনীয়। চীন এ ব্যাপারে সহযোগী হিসাবে কাজ করতে চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। আর্থিক লেনদেন সমস্যা হচ্ছে।

একটা নতুন অবস্থার সৃষ্টি হচ্ছে। এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ। সুখের বিষয় হলো, চীন আমাদের উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের কিছু সমস্যা আছে। তাদের মধ্যে বেশ অসুবিধা আছে। সেজন্য রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে। তবে তিনিও আশাবাদী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, সমস্যাটার তাড়াতাড়ি সমাধান না হলে উগ্রবাদের আশঙ্কা রয়েছে। এরা বাস্তুচ্যুত মানুষ। এদের ভবিষ্যৎ অনিশ্চিত। সেজন্য তারা উগ্রবাদে জড়াতে পারে। এতে পুরো অঞ্চলের শান্তি বিঘ্নিত হবে। সেজন্য আপনারা বিশেষ উদ্যোগ নিন যাতে সমস্যাটার তাড়াতাড়ি সমাধান হয়। অন্তত প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। চীনের পররাষ্ট্রমন্ত্রী তাতে একমত হয়েছেন।

ভূরাজনৈতিক প্রতিযোগিতা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা বিভিন্ন রকমের গুরুত্ব পাচ্ছি। এটা সুসংবাদ। চীনের কমিউনিস্ট পার্টির নেতারা এসেছেন। এই মুহূর্তে এখানে আছেন। অন্যান্য দেশও আমাদের এখানে আসছে। প্রধানমন্ত্রীর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কারণে আমাদের দিকে অনেকে নজর দিচ্ছেন। আমাদের দেশ এ বছর ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে ঘোষিত হয়েছে। তার মানে এখানে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ-সুবিধা আছে। কেউ এগুলো হতছাড়া করতে চান না। সেজন্য আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও অধিক হারে সম্পৃক্ত হতে চাই। মার্কিন সরকারের প্রতিনিধি এই মুহূর্তে শহরে আছেন। আরও অনেকে আসবেন। তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা সেই সম্পর্ককে আরও জোরদার করব। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক কীভাবে রাখা হচ্ছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা চ্যালেঞ্জিং বিষয়। আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের পলিসি হলো, সবার সঙ্গে বন্ধু, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা এটাতে বিশ্বাস করি।

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো নিয়ে আপনারা বেশি বেশি আলাপ করেন। নির্বাচন এক বছর পরে হবে। অনেক দিন বাকি।

এগুলো নিয়ে আপনারা খামোখা বেশি বেশি হইচই করেন। আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। গত ১৪ বছরে কত নির্বাচন হয়েছে। সুষ্ঠুভাবে হয়েছে। এই সেদিন যে নির্বাচন হলো সেটা খুব সুষ্ঠু হয়েছে। অন্যরা আমাদের পরামর্শ দিতে পারেন।

তবে কেউ সুপারিশ করে আমাদের দুর্বলতা দূর করতে পারবে না। আমাদেরই করতে হবে। আমাদের দেশের সব জনগণ, সব দল, সরকার পক্ষ, বিরোধী পক্ষ মিলেই উন্নত পরিবেশ সৃষ্টি করতে পারি। অন্য কেউ পারবে না।

অন্য কেউ হয়তো আমাদের দোষটা ধরিয়ে দিতে পারেন। এ পর্যন্তই। কিন্তু কাজটা আমাদেরই করতে হবে। সরকার স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে চায়। কারণ শেখ হাসিনা গত ১৪ বছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। সেজন্য আমাদের বিশ্বাস জনগণ আমাদেরই আবার নির্বাচিত করবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।