• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউট দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

হুমায়ন কবির চৌধুরী নামের এক ব্যক্তি তথ্য গোপন করে, প্রতারণা করে শিক্ষা প্রতিষ্ঠান দখলের চেষ্টা করেন বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের ফাউন্ডার এবং ডিরেক্টর সায়েদ আহমেদ জাকি। এর প্রতিবাদে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীর হেতেম খাঁ নিজস্ব পলিটেকনিক ভবনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ আগস্ট মাননীয় আদালত এর আদেশ আসার পর আদালতের ওপর সম্মান রেখে ভবনে প্রতিষ্ঠানের কার্যক্রম থেকে সরে এসে আদালতের কাগজ পত্র দেখে আমরা নিশ্চিত হই। এই ৪/২২ অঃপ্রঃ জারী মামলায় আমাদের কোন পক্ষ করা হয়নি এমনকি কোনপ্রকার নোটিশ করাও হয়নি। বিষয়টি নিয়ে আদালতের শরনাপন্ন হলে। বিজ্ঞ আদালত জারী মামলার কার্যক্রম স্থগিত এবং জারীর আদেশ রিকল করেন। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে।

এমতাবস্থায় আমি আমার প্রতিষ্ঠানের ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভবনে ক্লাশ পরিচালনা করতে গেলে আমাদের উপস্থিতিতে মোঃ হুমায়ন কবির চৌধুরী, মোঃ কুরবান, নাজমুল, মোঃ রায়হান সরকার জ্যাকি, জামান সরকার গং সহ ৪০/৫০ জন সন্ত্রাসী আমার প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ প্রতিষ্ঠান অধ্যক্ষ সৈয়দ সাদাকাতুল বারী ও অন্য ভাই সৈয়দ আশফাকুল হাদিকে মারাত্মকভাবে আহত করে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা C. S থেকে R S রেকর্ডীয় প্রজাগণের উত্তরাধিকারী, স্বত্ত্ব, দখল, স্বার্থ মালিকানা সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে নালিশী খতিয়ানভুক্ত সম্পত্তি ৭০ বৎসরের বহু অধিক কাল যাবৎ বহুতল বিশিষ্ট ইমারত নির্মাণসহ সকল এলকাবাসীর জ্ঞাতসারে সরকার বাহাদুরের সকল কর, ট্যাক্স ও অন্যান্য যাবতীয় পাওনা/ খাজনা পরিশোধান্তে শান্তি পূর্ণভাবে Operly & adveresly দখল ভোগ করছি।

এসময় তিনি জানান, এই ভবনে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষা কার্যক্রম ২০০২ খ্রিঃ হতে পরিচালিত হয়ে আসছে।

আমরা বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী নামীয় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দখল-ভোগ করে আসছি।

১। জেলা রাজশাহীর যুগ্ম জেলা জজ ১ম আদালতে আনীত ১১৫/২০১৬ অঃ প্রঃ (বাটোয়ারা) মোকদ্দমা ও তৎপ্রেক্ষিতে উদ্ভুত ০১/২০১৭ অঃ প্রঃ (জারী) মোকদ্দমা স্থগিত আছে, এই স্থগিতের তথ্য ৪৫৬/২০২১ অর্থ: নং মোকদ্দমার গোপন করেছে। (ইনফরমেশন স্লিপের কপি সংযুক্ত-১)।

২। অত্র বিবাদীপক্ষ আদালতে ২১২/১৯৬৪ অঃপ্রঃ (বাটোয়ারা) মোকদ্দমা দায়ের করে (যা সিভিল রিভিশন ২৯/২০২২ নং মোকদ্দমায় বিজ্ঞ জেলা জজ আদালতে রয়েছে)। উক্ত মোকদ্দমা চলমান রেখেই এর বিবাদী আবারও আইন বহির্ভূতভাবে অন্য আদালতে উক্ত ১১৫/২০১৬ অ: প্র: (বাটোয়ারা) মোকদ্দমা দায়ের করে ডিক্রী হাসিল করেন যা উক্ত রুপ বিগত ২৬/১০/২০১৭ ইং তারিখ হতেই স্থগিত আছে। বিবাদীপক্ষ তথ্য গোপন করে একই খতিয়ানভূক্ত সম্পত্তি নিয়ে একাধিক মামলার সৃষ্টি করেছে জন্য আইন বহির্ভূত হয়েছে। (দেঃ কাঃ বিঃ আইনের ১১ ধারা এবং বাটোয়ারা আইনের ৪ ধারার স্পস্ট লংঘন)।

৩। অত্র বিবাদী তথা ৪৫৬/২০২১ আপ্রঃ মোকদ্দমার বাদী/ডিক্রীদার আরজি বর্ণিত কোথাও নালিশী সম্পত্তিতে ৭ তলা ভবন আছে তার বর্ণনা দেয়নি।

৪। অত্র বিবাদীপক্ষের ৪৫৬/২০২১ আগ্রা মোকদ্দমার ডিক্রীর আদেশ এক রকম এবং ০৪/২০২২ অঃপ্রঃ জারী মোকদ্দমার জারী ফরমের আবেদন অন্যরকম, সুতরাং ডিক্রী মোতাবেক কোন জারী কার্যক্রমই হয়নি।

৫। যেহেতু আমাকে বা বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটকে ৪৫৬/২০২১ অ: এ মোকদ্দমায় এবং ০৪/২০২২- অন জারী মোকদ্দমায় কোন বিবাদী পক্ষ করা হয় নাই এবং আমি নালিশী তপশীল সম্পত্তির ভোগ দখলে আছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।