• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

দীর্ঘ ছয় বছর একই কমিটি (রাবি) শাখা ছাত্রলীগ অধিকাংশই নিষ্ক্রিয়

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

দীর্ঘ ছয় বছর একই কমিটি দিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। যদিও কমিটির মেয়াদ এক বছর। সর্বশেষ ২০১৬ সালের ৮ ডিসেম্বর সম্মেলন হয়। এর তিন দিন পর ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন হয়। পরের বছর ১৯ জুন ২৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। সেই হিসাবে ওই বছরের ১০ ডিসেম্বর শেষ হয় কমিটির মেয়াদ।

এদিকে দীর্ঘদিন একই কমিটি থাকায় এবং নতুন কমিটি না হওয়ায় ক্যাম্পাসে ছাত্রলীগের নানা গ্রুপ তৈরি হয়েছে। নেতাকর্মীরা জড়াচ্ছেন সিট ও ভর্তি-বাণিজ্য। শিক্ষার্র্থী নির্যাতন, চাঁদাবাজি ও শিক্ষক লাঞ্ছিত করাসহ নানা ধরনের অপকর্ম চলছে ছাত্রলীগের নামে। এছাড়া নতুন কমিটি না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরির পথও বন্ধ হয়ে আছে। ২৫১ জন নেতার মধ্যে রাজনীতিতে সক্রিয় আছেন মাত্র ২০ জন। শৃঙ্খলার অভাবে তারাও নানা অপকর্মে জড়িয়েছেন।

জানা যায়, পূর্ণাঙ্গ কমিটির ৬৩ জন সহসভাপতির মধ্যে সক্রিয় রয়েছেন শুধু সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, মেসবাহুল ইসলাম ও কাজী আমিনুল হক লিংকন। ১০ জন যুগ্মসাধারণ সম্পাদকের মধ্যে সক্রিয় আছেন শাহিনুর সরকার ডন। ১০ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে সক্রিয় আছেন মেহেদী হাসান মিশু, এনায়েত হক রাজু ও ইমতিয়াজ আহমেদ। এছাড়া সক্রিয় আছেন সহ-সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, ধর্মবিষয়ক উপসম্পাদক তাওহীদ দুর্জয়, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাসান মুহা. তারেক, কার্যনির্বাহী সদস্য আল মুক্তাদির তরঙ্গ এবং বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও ৬ জন নেতাকর্মী। তবে সাংগঠনিক কর্মকাণ্ড বলতে যা বোঝায়, তা কেউই করেন না। সক্রিয়রা ফাঁকা মাঠে নানা অপকর্মে জড়িয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন। এখন রাবি শাখা ছাত্রলীগে চেইন অব কমান্ড বলতে কিছু নেই।

আরও জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি গোলাম কিবরীয়া ২০০৯-১০ শিক্ষাবর্ষে উর্দু বিভাগে ভর্তি হন। তার শিক্ষাজীবন শেষ হয় ২০১৬ সালে। অপরদিকে শাখার সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সেই বিভাগ থেকে পড়াশোনা শেষ করার আগে ড্রপআউট হন। পরে কমিটি হওয়ার পূর্বমুহূর্তে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুই বছর মেয়াদি সান্ধ্য কোর্সে ভর্তি হয়ে নেতৃত্বে আসেন। সে হিসাবে বর্তমানে তারও ছাত্রত্ব নেই। এছাড়া সক্রিয় অন্যদেরও ছাত্রত্ব নিয়ে রয়েছে নানা বিতর্ক।

এদিকে বিতর্কের অবসান ঘটিয়ে সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নতুন কমিটি দেওয়ার দাবি জানিয়েছেন পদপ্রত্যাশী সক্রিয় ছাত্রলীগ নেতারা। ইতোমধ্যে পদ পেতে দলবল নিয়ে প্রতিনিয়তই ক্যাম্পাসে মিটিং-মিছিল করতে দেখা যাচ্ছে পদপ্রত্যাশী নেতাকর্মীদের। নতুন কমিটির জন্য বিভিন্ন নেতাদের কাছে দৌড়ঝাঁপও করেছেন তারা। গুরুত্বপূর্ণ পদে আসীন হতে প্রত্যেকেই তাদের অবস্থান জানান দিচ্ছেন ক্যাম্পাসে।

রাবি শাখা ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, গুরুত্বপূর্ণ পদে আসার জন্য বর্তমান কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন, মেজবাহুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক এনায়েত হক রাজু, মেহেদী হাসান মিশু, সহ-সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব, উপধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়, কার্যনির্বাহী সদস্য আল মুক্তাদির তরঙ্গ ও মাদার বখস হল শাখার সহসভাপতি সাজ্জাদ হোসেন চেষ্টা-তদবির করে চলেছেন। ক্যাম্পাসে তারা অনুসারীদের নিয়ে নিয়মিত মিছিল-মিটিংও করছেন।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হক রাজু বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনিচ্ছা এবং আন্তরিকতার অভাবে রাবি ছাত্রলীগের কমিটি হতে বিলম্ব হচ্ছে। আমাদের স্থানীয় রাজনৈতিক অভিভাবকরা চায় আমাদের কমিটিটা দ্রুত হোক। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক আগে হল সম্মেলন করার নামে সময়ক্ষেপণ করছেন। আমাদের স্থানীয় রাজনৈতিক অভিভাবক এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই ১৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ হল কমিটির তাগিদ দিলেও সেটা তারা সেটা করেননি। আমরা চাই, এ মাসের মধ্যে রাবি ছাত্রলীগের নতুন কমিটি হোক।

উপধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয় বলেন, দীর্ঘদিন রাবি ছাত্রলীগের কমিটি হচ্ছে না। এটা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে। সামনে এমন একটা সময় আসছে, যে সময়টাতে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। কিন্তু সেখানে আমাদের মধ্যকার অনেকের কোনো পদই নেই। আমরা সেখানে ঐক্যবদ্ধ থাকব কীভাবে। দীর্ঘদিন ধরে রাজনীতি করে কোনো পদ না পাওয়ায় অনেকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। তাই রাবি ছাত্রলীগের মেরুদণ্ড ঠিক রাখতে দ্রুত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমরা সম্মেলন দেওয়ার জন্য প্রস্তুত আছি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ দিলেই সম্মেলনের আয়োজন করব।

জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং রাবি ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মেহেদী হাসান তাপস বলেন, চলতি মাসেই রাবি শাখা ছাত্রলীগের কমিটি দেওয়ার কথা রয়েছে। এ মুহূর্তে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশের বাইরে আছেন। দেশে ফিরলে আপার সঙ্গে পরামর্শ করে নতুন কমিটি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।