• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ

কোরিয়ারই দাপট চলছেই আর্চারিতে

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

আর্চারি  মানেই কোরিয়া। ১৯৭২ সালের পর থেকে অলিম্পিক গেমসে এ পর্যন্ত ২৬টি স্বর্ণ জিতে সবার ওপরে আছে তারা। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে ২০০০ সালের পর শুধু একবারই সেরা হতে পারেনি কোরিয়ানরা। ২০১২ লন্ডন অলিম্পিকে তাদের আধিপত্যের অবসান ঘটায় ইতালি। সর্বশেষ ছয় অলিম্পিকের মধ্যে পাঁচটিতেই সেরা হয়েছে কোরিয়া। সেই ধারা এবারও ধরে রেখেছে তারা।

টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত হওয়া আর্চারির তিনটি ইভেন্টেই স্বর্ণ জিতেছে কোরিয়া। রিকার্ভ মিশ্র দলগত, মেয়েদের দলগত ও পুরুষ দলগত ইভেন্টে সোনালি হাসি হেসেছে আর্চারির জায়ান্টরা। গতকাল পুরুষ দলগত বিভাগের ফাইনালে চায়নিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে তারা। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছে স্বাগতিক জাপান। আগের দিন নারী দলগত ইভেন্টে রাশিয়ান অলিম্পিক কমিটিকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে স্বর্ণ জিতে কোরিয়া। তার আগে শনিবার মিশ্র দলগত ইভেন্টে নেদারল্যান্ডসকে হারায় ৫-৩ ব্যবধানে। এবারের অলিম্পিকে আর্চারির আর দুই ইভেন্ট বাকি আছে- রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ও রিকার্ভ নারী ব্যক্তিগত। এ দুই বিভাগেই খেলবেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। মঙ্গলবার রোমান ও ২৯ জুলাই দিয়া নিশানা ভেদে নামবেন। টোকিও অলিম্পিকে বাংলাদেশের ছয় ক্রীড়াবিদের মধ্যে বিদায় নিয়েছেন শুটার আব্দুল্লাহ হেল বাকী। বাকি পাঁচ অ্যাথলেট এখনও টিকে আছেন বিশ্বের সবচেয়ে বড় গেমসে। ঠিকমতো নিশানা ভেদ করতে না পারলে আজ বিদায়ঘণ্টা বেজে যেতে পারে রোমান সানার। এলিমিনেশন রাউন্ডে ইংল্যান্ডের টম হলকে হারাতে পারলে শেষ বত্রিশে উঠে যাবেন তিনি। এরপর লড়বেন শেষ ষোলোর একজন হতে। তবে টোকিওর আকাশে ঝড়ের শঙ্কা। সোমবার থেকে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের মধ্যে এদিন অনুশীলন সেরে নিয়েছেন রোমান। মূলত তাকে ঘিরেই অলিম্পিকে স্বপ্ন দেখছে বাংলাদেশ। পুরো দেশ তাকিয়ে রোমানের দিকে। বৈরী আবহাওয়ার সঙ্গে বড় মঞ্চে খেলার চাপ- কিছুটা স্নায়ুর চাপে ভুগছেন রোমান। তবে কোচ ফ্রেডরিক মার্টিন সারাক্ষণই রোমানকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছেন। র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৬২ স্কোর করে সানা হয়েছেন ১৭তম। প্রতিপক্ষ ব্রিটেনের হল করেন ৬৪৯ স্কোর। র‌্যাঙ্কিংয়ের স্কোরটাই রোমানের আজ বড় প্রেরণা। হলকে হারাতে পারলে এক ঘণ্টার ব্যবধানে প্রি-কোয়ার্টারে নামবেন রোমান। আপাতত এলিমিনেশন রাউন্ড নিয়েই ভাবছেন কোচ মার্টিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।