• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

ক্যাম্পাস বন্ধ হলেও থেমে নেই ছাত্রদলের প্রচার

Reporter Name / ৯৫ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস কার্যত বন্ধ থাকলেও থেমে নেই শাখা ছাত্রদলের নেতাকর্মীদের প্রচারণা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন ঘিরে বিভিন্ন হল, মেস ও ক্যাম্পাস কেন্দ্রিক কার্যক্রমে সক্রিয় থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন তারা। রাকসু নির্বাচন পিছিয়ে আগামী ১৬ অক্টোবর করা হলেও প্রচারণায় সরব ছাত্রদল।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী বিনোদপুর বাজার এলাকার মেসগুলোতে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এ সময় ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীদের হয়ে ভোট চাইতে দেখা যায় তাদের।

খোঁজ নিয়ে জানা যায়, রাবির আশেপাশের মেসগুলোতে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রচারণা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাস বন্ধ হলেও এখনও যারা হল ও মেসগুলোতে অবস্থান করছেন, তাদের কাছে ভোট চাইতে দেখা যায় তাদের। রাকসু নির্বাচন পর্যন্ত এমন প্রচারণা চলবে বলেও জানান তারা।

বিনোদপুর বাজার সংলগ্ন মন্ডলের মোড়ের একটি মেসে নেতাকর্মীদের নিয়ে ছাত্রদল মনোনীত প্রার্থীদের জন্য প্রচারণা করতে দেখা যায় রাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগকে। এ সময় তিনি জানান, ক্যাম্পাস ছুটির ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা বাসায় চলে যাচ্ছেন। যারা এখনও হলগুলোতে অবস্থান করছেন, তাদের খোঁজখবর নিচ্ছি এবং ছাত্রদল মনোনীত প্রার্থীদের জন্য ভোট চাইছি।

যেখানেই যাচ্ছি, শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করছেন এবং ইতিবাচক প্রত্যাশা দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। রাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রদল প্যানেলকে তাদের পছন্দের তালিকায় রাখবেন বলে আমি আশাবাদী।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবির বলেন, ক্যাম্পাস ছুটি হয়েছে ঠিক, কিন্তু সামনে বিসিএস পরীক্ষা রয়েছে। এছাড়াও অনেকের অ্যাকাডেমিক পরীক্ষা থাকার কারণেও রাজশাহীতে অবস্থান করছেন। তাদের খোঁজ-খবর নিতে আমরা মেসগুলোতে যাচ্ছি। তাদের সুবিধা-অসুবিধার কথা শুনছি, কুশল বিনিময় করছি এবং তাদের দোয়া ও সমর্থন চাচ্ছি। আশা করি শিক্ষার্থীরা ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীদের মূল্যায়ন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের সংগঠন। অতীতেও আমরা ক্যাম্পাস বন্ধের সময় নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি এবং শুভেচ্ছা বিনিময় করেছি। আর বর্তমানে রাকসু নির্বাচন চলমান থাকায় আমাদের পদপ্রার্থী ও নেতাকর্মীরা সবসময় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে।

উল্লেখ্য, পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। ফলে ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২০ দিন পিছিয়ে আগামী ১৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন রাকসু নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।