• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আটক ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালিয়েছে ইসরায়েল

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

গাজা উপত্যকায় ফিলিস্তিনি বন্দিদের সাথে দুর্ব্যবহার বন্ধ করার জন্য ইসরায়েলি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একজন মানবাধিকার কর্মকর্তা। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনীর হাতে আটক বেশকিছু ফিলিস্তিনিকে অজানা স্থানে কয়েক সপ্তাহ ধরে বন্দি এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

মানবাধিকার কর্মকর্তা অজিথ সুংহে তার রিপোর্টে বলেন, এসব ফিলিস্তিনি পুরুষদের ৩০ থেকে ৩৫ দিন ধরে আটক রেখেছিল ইসরায়েলি বাহিনী। শুক্রবার গাজা সফরের সময় সেখানে মুক্তিপ্রাপ্ত কয়েকজন বন্দির সঙ্গে দেখা করেছেন তিনি।

অজিথ সুংহে তার রিপোর্টে বলেন, আটককৃতদের মধ্য থেকে পরবর্তীতে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার মধ্যেও পর্যাপ্ত পোশাক ছাড়াই তাদের শুধু ডায়াপার পরিয়ে রাখা হয়েছিল। তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তারা সবাই প্রচণ্ডভাবে শকড ছিল এবং তাদের সঙ্গে দেখা করার সময় আমি নিজেও কেঁপে উঠেছি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, শত শত ফিলিস্তিনি পুরুষ তাদের অন্তর্বাস খুলে বাইরে ঠান্ডায় বসে আছে, কখনও কখনও তাদের চোখ ও বেঁধে রাখতে দেখা গেছে। কয়েকটি ভিডিওতে নারী ও শিশুদেরও দেখা গেছে।

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর অনুসারে, মুক্তিপ্রাপ্ত একাধিক বন্দি বলেছেন- নিজেদের অভিশাপ দেওয়ার জন্য এবং ফিলিস্তিনি গোষ্ঠী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অপমান করার জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে এবং তাদের ওপর শারিরীক নির্যাতন চালানো হয়েছে। পরে তাদের ট্রাকে করে খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে।

এই মানবাধিকার কর্মকর্তা তার রিপোর্টে ইসরায়েল কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব গ্রেপ্তার বা আটক ব্যক্তিদের সাথে যেন আন্তর্জাতিক মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনের নিয়ম ও মান অনুযায়ী আচরণ করা হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েল কর্তৃপক্ষের।

অজিথ সুংহে জোর দিয়ে বলেন, ইসরায়েল কর্তৃপক্ষের উচিত আন্তর্জাতিক আইন অনুযায়ী বন্দিদের অধিকারের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখা। ইসরায়েল যদি আটক রাখা প্রতিটি ব্যক্তির সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে তাদের অবশ্যই মুক্তি দিতে হবে।

শুক্রবার গাজায় ইসরায়েলি বাহিনীর আটক থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন বন্দি দক্ষিণ গাজার রাফাহ-এর আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালে পৌঁছেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছে তারা।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।