• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

ইউটিউবে নতুন ফিচার

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ২৩ মে, ২০২২

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে প্রতিনিয়ত। ব্যবহারকারীদের ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতেই এত আয়োজন তাদের।

মূলত টিকটকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রাহক হারিয়েছে ইউটিউব। তাই নতুন নতুন ফিচার যুক্ত করা ছাড়া উপায় নেই প্ল্যাটফর্মটির। এবার ইউটিউব নিয়ে এসেছে নতুন এক ফিচার। গুগলের এই ভিডিও প্ল্যাটফর্ম এখন থেকে যে কোনো ভিডিওর মোস্ট রিপ্লে পার্ট হাইলাইট করবে ওয়েব প্লেয়ার এবং মোবাইল অ্যাপের জন্য। ইউটিউবের নতুন এই ফিচার এরই মধ্যে চালু করা হয়েছিল প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। এখন থেকে সব ব্যবহারকারী নতুন এই ফিচারের সুবিধা পাবে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে কোনো ভিডিওর বিশেষ কোনো পার্ট বেশি বার রিপ্লে করা হলে সেই পার্ট হাইলাইট করা হবে। এর ফলে ব্যবহারকারীরা ভিডিওর সেই পার্ট দেখতে পাবে।

নতুন এই ফিচারের মাধ্যমে মোস্ট রিপ্লে ট্যাগের মাধ্যমে ভিডিওর সেই পার্ট দেখা যাবে। এর ফলে পুরো ভিডিও না দেখেও শুধু সেই পার্ট দেখা যাবে। ব্যবহারকারীরা যা দেখতে চায় তাদের তা দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে নতুন এই ফিচার। অন্যদিকে খুব শিগগির বন্ধ হতে চলেছে ‘ইউটিউব গো’ অ্যাপটি। অগাস্ট মাসের শুরুতেই বন্ধ করে দেওয়া হতে চলেছে অ্যাপটি। ফলে ইউটিউবের পক্ষ থেকে ‘ইউটিউব গো’ অ্যাপের ব্যবহারকারীদের রেগুলার ‘ইউটিউব’ অ্যাপ নিজেদের ডিভাইসে ডাউনলোড করতে বলা হয়েছে। কারণ ‘ইউটিউব গো’ অ্যাপ আর ব্যবহার করা যাবে না। ২০১৬ সালে লঞ্চ করা হয়েছিল অ্যাপটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।